বাংগালী খাবারের মধ্যে "হাঁসের গোস্ত ভুনা" একটি অন্যতম জনপ্রিয় খাবার। তাই সহজে যেন সবাই এই খাবার তৈরী করতে পারে এর জন্য আমাদের এই রেসিপি ভিডিও টি প্রকাশ করলাম। ভাল লাগলে লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ...
রেসিপি :- হাস :- ১ টা পেয়াজ কুচি :- ২ টা পেয়াজ বাটা :- ৪ টে: চামচ রসুন বাটা :- ২ টে: চামচ আদা বাটা :- ২ টে: চামচ হলুদ গুরা :- ১ টে: চামচ মরিচ গুরা :- ১ টে: চামচ জিরা গুরা :- ১ ১/২ টে: চামচ দারচিনি ১ ইঞ্চি ৩ টুকরা, এলাচি ২ টা, লবংগ ২ টা একসাথে বাটা তেজপাতা :- ২ টা তেল :- ১/২ কাপ দারচিনি ১ ইঞ্চি ২ টুকরা এলাচি :- ২ টা রসুন থেঁতো করা :- ৫-৬ কোয়া চিনি ১:- ১/৪ চা চামচ লবন :- পরিমান মতো শুকনা মরিচ :- ১০ টা বিচী ফেলে শুধু খোসা গুলো গরম পানিতে ২ মিনিট ফুটিয়ে মিহি করে বেটে নেওয়া (এটা তরকারীর রং সুন্দর লাল হওয়ার জন্য কিন্তু ঝাল হবে না ) প্রনালী :- হাস কেটে ধুয়ে ভাল করে পানি ঝরিয়ে পেয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া, জিরা গুড়া, মরিচের পেস্ট, লবন, চিনি, ১ টা তেজপাতা, ২ টে: চামচ তেল দিয়ে মাখিয়ে রাখুন ১/২ – ১ ঘন্টা। এবার একটি প্যানে তেল গরম করে পেয়াজ কুচি গুলো বাদামী করে ভেজে ২ চা চামচ মতো তেল সহ একটি বাটিতে তুলে রাখুন। এখন বাকি তেল টুকু দিয়ে তাতে একটা তেজপাতা, ১ ইঞ্চি ২ টুকরা দারচিনি ও ২ টি এলাচি ফোড়ন দিয়ে তাতে রসুন থেঁতো দিয়ে নাড়ুন। রসুন টা হালকা লাল হলে তাতে মাখানো মাংস টা দিয়ে ভাল করে নেড়ে মধ্যম আঁচে ঢেকে রান্না করুন। ৫ মিনিট পর চুলার আচ কমিয়ে অল্প আঁচে রান্না করুন যতক্ষন না মাংস সিদ্ধ হয়। মাংস সিদ্ধ হয়ে গেলে ভাল করে কসিয়ে আপনার যতোটুকু ঝোল রাখার ইচ্ছা সেই পরিমান মতো পানি দিন এবং প্যানটি ঢেকে দিন। ফুটে উঠে ঝোল পরিমান মতো হলে এবং তেল উপরে উঠলে তেল সহ পেয়াজ বেরেস্তা টা দিন এবং দারচিনি, এলাচি, লং বাটা দিয়ে নেড়ে ঢেকে দিনএবং অল্প আঁচে আরও ২ মিনিট রেখে চুলা বন্ধ করে দিন। ১০-১৫ মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন পাত্রে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন