রবিবার, ২৪ জুলাই, ২০১৬

সুস্বাদু ঐতিহ্যবাহী বাংলা খাবার ||| ইলিশ পোলাও ||| না দেখলেই মিস করবেন |||

সুস্বাদু ঐতিহ্যবাহী বাংলা খাবার ||| ইলিশ পোলাও |||


মেহেরুন্নেসার রেসিপি

ইলিশ মাছ ৭০০ গ্রাম,পোলাও এর চাল ৩কাপ,পেয়াজ বাটা পেয়াজ বেরেস্তা,টক দই ও সয়াবিন তেল আধা কাপ করে, আদা বাটা আধা টেবিল চামচ, মরিচের গুড়া ও রসুন বাটা ১ চা চামচ করে, জিরা বাটা ২ চা চামচ,এলাচ ৮টি, দারচিনি ২টুকরা,



আরো একটি
ইলিশ পোলাও প্রস্তুত প্রনালীঃ

উপকরণ:
ইলিশ মাছ বড় ১টি, 
হলুদ গুঁড়ো (ইচ্ছা) ১ চা চামচ, 
মরিচ গুঁড়ো ১ চা চামচ, 
সয়াবিন তেল আধা কাপ, 
আদা বাটা ১ চা চামচ,
পেঁয়াজ কুচি ১ কাপ, 
টকদই, ফেটানো পৌনে ১ কাপ, 
চিনি ১ চা চামচ, 
এলাচ ৩টি, 
দারুচিনি ২ সেমি ২ টুকরো, 
কাঁচামরিচ ১০টি, 
পোলাওয়ের চাল ২ কাপ, 
লবণ স্বাদ অনুযায়ী।

প্রণালী: 
মাছ বড় টুকরা করুন। 
মাছের পানি ঝরিয়ে সামান্য হলুদ, মরিচ ও দই মাখিয়ে রাখুন। 
পোলাও রান্নার হাঁড়িতে তেলে পেঁয়াজ হালকা ভেজে সব বাটা ও গুঁড়ো মসলা দিন। 
অল্প পানি দিয়ে মসলা কষান। 
দই, চিনি, ১ চা চামচ লবণ ও ২ কাপ পানি দিয়ে নেড়েচেড়ে মাছ দিন। 
কিছুক্ষণ পর পানি কমে তেলের ওপর উঠলে নামান। 
পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরান। হাঁড়ি থেকে শুধু মাছগুলো তুলে রাখুন। 
কাঁচামরিচ বাদে হাঁড়ির মসলায় চাল, লবণ ও অন্যান্য সব উপকরণ দিয়ে ৩-৪ মিনিট ভাজুন। 
এরপর সাড়ে তিন কাপ পানি দিয়ে ঢেকে দিন। 
কিছুক্ষণ পর চুলার আঁচ কমিয়ে দিন। 
২০ মিনিট পরে নামিয়ে ফেলুন।

ব্যাস হয়েগের ইলিশ পোলাও।
প্লেটে ঢেলে পরিবেশন করুন

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

ঘরে বসে রান্না করুন মজাদার ।।। রসগোল্লা ।।।

সুস্বাদু ঐতিহ্যবাহী বাংলা খাবার
।।। রসগোল্লা ।।।


সিদ্দিকা কবীরের রেসিপি




রসগোল্লা বানাতে যে সকল উপকরণ লাগবেঃ

◘ দুধ ১ লিটার, ছানা করে নিতে হবে।
◘ চিনি ১ কাপ
◘ ময়দা ১ চা চামচ
◘ আরো অতিরিক্ত লাগবে
◘ ১ চা চামচ চিনি ছানায় জন্য।
◘ গোলাপ পানি ১ চা চামচ,
◘ পানি ৪ কাপ, সিরা করার জন্য।

তৈরীর পদ্ধতিঃ

◘ পানি ও চিনি দিয়ে সিরা তৈরী করে রাখুন
◘ এবার ছানাতে ময়দা ও চিনি দিয়ে ভাল করে মাখুন
◘ মাখানো হয়ে গেলে গোল্লা বানিয়ে নিন
◘ এবার ছানা গোল্লাগুলো সিরায় ছেড়ে ঢেকে দিয়ে মিনিট দশেক জাল দিন
◘ গোল্লা গুলো ফুলে উঠলে পাত্রে ঢেলে গোলাপ পানি দিন
◘ বাস তৈরী হয়ে গেল রসগোল্লা ◘

সোমবার, ১৮ জুলাই, ২০১৬

ঘরে বসে রান্না করুন মজাদার ।।। চিকেন শ্মাষলিক ।।।


সুস্বাদু ঐতিহ্যবাহী বাংলা খাবার
চিকেন শ্মাষলিক

সিদ্দিকা কবীরের রেসিপি



চিকেন শ্মাষলিক তৈরীতে আমাদের যা লাগবেঃ


মোরগ, মাঝারি ----------------------- ১টি
লবন ---------------------------------- স্বাদমতো
চিনি ---------------------------------- ১ চা চামচ
সরিষা গুঁড়া -------------------------- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া ---------------------- ১/২ চা চামচ
আদা বাটা ---------------------------- ১ চা চামচ
রসুন বাটা ---------------------------- ১ চা চামচ
মরিচ বাটা---------------------------- ১ চা চামচ
হলুদ বাটা----------------------------- ১ চা চামচ
পেঁপে বাটা----------------------------- ১ চা চামচ
দই ------------------------------------ ৪ টেবিল চামচ
ঊস্টার সস --------------------------- ২টেবিল চামচ
সরিষার তেল ------------------------- ৪ টেবিল চামচ 
টমেটো        --------------------------- ২ টি
পেঁয়াজ        --------------------------- ২ টি
কাঁচামরিচ  --------------------------- ৮ টি
টুথপিক      --------------------------- ৪ টি