মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬

ঘরে বসে রান্না করুন মজাদার ।।। রসগোল্লা ।।।

সুস্বাদু ঐতিহ্যবাহী বাংলা খাবার
।।। রসগোল্লা ।।।


সিদ্দিকা কবীরের রেসিপি




রসগোল্লা বানাতে যে সকল উপকরণ লাগবেঃ

◘ দুধ ১ লিটার, ছানা করে নিতে হবে।
◘ চিনি ১ কাপ
◘ ময়দা ১ চা চামচ
◘ আরো অতিরিক্ত লাগবে
◘ ১ চা চামচ চিনি ছানায় জন্য।
◘ গোলাপ পানি ১ চা চামচ,
◘ পানি ৪ কাপ, সিরা করার জন্য।

তৈরীর পদ্ধতিঃ

◘ পানি ও চিনি দিয়ে সিরা তৈরী করে রাখুন
◘ এবার ছানাতে ময়দা ও চিনি দিয়ে ভাল করে মাখুন
◘ মাখানো হয়ে গেলে গোল্লা বানিয়ে নিন
◘ এবার ছানা গোল্লাগুলো সিরায় ছেড়ে ঢেকে দিয়ে মিনিট দশেক জাল দিন
◘ গোল্লা গুলো ফুলে উঠলে পাত্রে ঢেলে গোলাপ পানি দিন
◘ বাস তৈরী হয়ে গেল রসগোল্লা ◘

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন